Showing posts with label Bengali Poetry. Show all posts
Showing posts with label Bengali Poetry. Show all posts

Wednesday, September 20, 2017

Sobujsathee - Bengali Poetry by Sk Jahid Fazal

Sobujsathee
Written by Sk Jahid Fazal
20-09-2017

হাজারো স্বপ্নের ভিড় ,
লক্ষ্য আছে স্থির, মনটা শুধু অধীর ।
মন তো সেদিনই হারিয়েছি,
অজানা পথে যেদিন পা বাড়িয়েছি,
ফেরারি এ মন বারবার হারিয়ে যেতে চাই ।
আজ ফুল ফুটুক, আবার সূর্য উঠুক,
ক্লান্ত মেঘেরা ধীরে ধীরে সরে যাক,
ধূসর ধরিত্রীর বুক সবুজে ভরে যাক,
তোমায় তো সবুজসাথী রূপেই পেতে চাই ।




Wednesday, August 23, 2017

Kobitar Proti - Bengali Poetry by Sk Jahid Fazal

kobitar proti
কবিতার প্রতি
Written by Sk Jahid Fazal
23-08-2017

ওগো কবিতা,
তুমি কি শুনছো ?
হ্যাঁ, তোমাকেই বলছি,
এসো না আমার মনে, অবচেতনে,
সাদা পাতাগুলো ভরিয়ে দাও নানাবিধ রঙে ।
তুমি ঝরে পড় কলমের কালি হয়ে,
মেতে ওঠো লাল নীল হলুদের মেলাতে,
একটু আদর , একটু আবেগ মিশিয়ে
তোমাকে সাজাতে চাই অতি যতনে,
শব্দ ও ছন্দের এই অদ্ভুত খেলাতে ।
তোমাকে খুঁজে চলি অবিরত শয়নে-স্বপনে,
তুমি তো নিদারুন প্রশান্তি এই ক্লান্ত জীবনে ।
তুমিই তো করেছো আমার হৃদয় হরণ,
তোমার রুপ-রস-গন্ধ-স্পরশে স্নেহভরা চুম্বন ।
কেউ না থাক , শুধু তুমি থাকো এই জীবন জুড়ে ,
সুখদুঃখের সাথী হয়ে বাজতে থাকো ছন্দে সুরে ।




Friday, August 18, 2017

Protyoi - Bengali Poetry by Sk Jahid Fazal


Protyoi
Written by Sk Jahid Fazal
18-08-2017

বড় জটিল এই জীবন বড় কঠিন এই সময়,
চেয়ে দেখো চারিদিকে মানুষ যে নির্দয় !
ভালবাসলে আঘাত পাবে, কি এমন বিস্ময় ?
পারি না তবু শিকলে বেঁধে রাখতে এ হৃদয় ।
ভালবাসতে জানি যখন পাবো কেন ভয় ?
আঘাত আসুক, কষ্ট থাকুক, করব সবই জয়,
ভালবাসাতে ভরিয়ে দেওয়ার করেছি প্রত্যয় ।



Wednesday, March 8, 2017

Naree - Bengali Poetry by Sk Jahid Fazal

"নারী ..."
নারী
Written by Sk Jahid Fazal
08-03-2017

নারী মানে শক্তি, 
সহজ সরল প্রান, 
নারী মানে শিল্প, শ্রুতিমধুর গান , 
নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান । 

নারী মানে ভক্তি, 
অকাতরে দান,
নারী মানে ভালোবাসা,
প্রেম-প্রীতি-টান,
নারী ছাড়া এজগত একেবারেই ম্লান ।

নারী মানে মায়ের আঁচল,
স্নেহের সন্তান, 
নারী মানে বিশ্বকর্মা,
অজস্র অবদান, 
নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান ।

নারী মানে প্রতিবাদ,
অগ্নিশিখা লেলিহান,
নারী মানে অধিকার,
বঞ্চনার অবসান, 
নারী ছাড়া এ জগত একেবারেই ম্লান ।

নারী মানে আলিঙ্গন,
শ্রদ্ধার পীঠস্থান,
নারীকূল কে কখনো করো না অসম্মান,
ভালোবেসে নর ও নারী করো সহাবস্থান,
নারী ছাড়া এজগত একেবারেই ম্লান ।

Saturday, January 7, 2017

Swapner Deshe - Bengali Poetry by Sk Jahid Fazal

Swapner Deshe
Written by Sk Jahid Fazal
07-01-2017

জেগে উঠে ঘুমের শেষে,
জেগে থাকি স্বপ্নের দেশে, 
দুঃখ আছে , তাও সবাই 
থাকে হেথায় খেলে হেসে ।
আপদ আছে, বিপদ আছে, 
দাঁড়ায় সবাই পাশে এসে ।
কেউ পরে না মুখোশ হেথায়, 
কেউ থাকে না ছদ্মবেশে ।
আমরাও তো থাকতে পারি এমনভাবে মিলে মিশে,
আপন করে নিতে পারি পরস্পরকে ভালোবেসে ।



Thursday, December 15, 2016

Sei Raat e - Poetry by Sk Jahid Fazal

sei raat e
Written by Sk Jahid Fazal
15-12-2016

সেই রাতে পুর্ণিমার চাঁদ ছিল আকাশে,
কিছু ফুল,শিশিরেরও ঘ্রাণ ছিল বাতাসে,
কিন্তু হায়! দ্রুত সবই হয়ে গেল ফ্যাকাশে,
হৃদয় তো আজও আছে তোমার' ঠিক পাশে,
মন চায় সেই রাত যেন বারবার ফিরে আসে ।